রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

শেরপুরে স্ত্রীর পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের দা’য়ের কোপে বড় ভাই নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরে স্ত্রীর সঙ্গে বড় ভাইয়ের পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে বড় ভাই নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী গ্রামে।

নিহতের নাম একাব্বর মিয়া (২৮)। তিনি মৃত হায়দার আলীর ছেলে। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম ফারুক মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক মিয়ার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে তার বড় ভাই একাব্বর মিয়ার পরকীয়া সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
মঙ্গলবার সকালে এ নিয়ে দাম্পত্য কলহের একপর্যায়ে ফারুক ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার সময় বড় ভাই একাব্বর বিষয়টিতে হস্তক্ষেপ করলে ক্ষিপ্ত হয়ে ফারুক দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

গুরুতর অবস্থায় স্থানীয়রা একাব্বরকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রমা বলেন, নিহত একাব্বরকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপের ক্ষত ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে পাঠানো হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক দ্বন্দ্বজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর