বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

মুরাদনগরে প্রতিবন্ধী শিশুর ওপর ধর্ষণের অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলার কামল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এক প্রতিবন্ধী শিশুর ওপর ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজ মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (বুধবার) ভরদুপুরে শিশুটিকে কৌশলে নিজের রান্না ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত আজিজ মিয়া। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পরিবার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে জানায়। এ ঘটনায় অভিযুক্ত আজিজ মিয়া পলাতক রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কামল্লা ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, “ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক ও মানবতাবিরোধী। প্রশাসনের কাছে আমরা দ্রুত বিচার দাবি করছি।”

এ ঘটনায় মুরাদনগর থানার ওসি জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর