বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নালিতাবাড়ীতে সাংবাদিকের বাবা ‘মাদক সম্রাট’ জমির গ্রেফতার মানবাধিকার সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ ছেলের বিরুদ্ধে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুরে প্রতিদিন

শেরপুরের নালিতাবাড়ীতে সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক ব্যবসা ও চাঁদাবাজি চালানোর অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। বিশেষ অভিযানে ওই পরিবারের কর্তা ব্যক্তি ও কথিত সাংবাদিকের বাবা ‘মাদক সম্রাট’ জমিরকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা শিমুলতা এলাকার নিজ বাড়ি থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জমিরকে গ্রেফতার করা হয়। স্থানীয়দের দাবি, জমির ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এলাকাবাসীর অভিযোগ, পরিবারের মাদক ব্যবসা টিকিয়ে রাখতে জমির তার ছেলে বাদশাকে ‘সাংবাদিক’ পরিচয় দেয়। বাদশা নিজেকে একটি মানবাধিকার সংগঠনের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বাদশার নেতৃত্বে গঠিত তথাকথিত মানবাধিকার কমিটিতে যাদের সদস্য করা হয়েছে, তাদের অধিকাংশই অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত। এ সুযোগে বাদশা ও তার সহযোগীরা বিভিন্ন সময় সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি ও ভয়ভীতিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, জমির ও তার পরিবারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর