শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

মোচাগড়া গ্রামবাসীর উদ্যোগে জমজমাট ফুটবল টুর্নামেন্ট: প্রতিদিন দর্শকের ঢল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার দেখা হয়েছে

মুরাদনগর প্রতিনিধি: অনিক চৌধুরী

মুরাদনগরের ঐতিহ্যবাহী মোচাগড়া গ্রামে স্থানীয় যুবসমাজ ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এক চমৎকার ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টটি শুরুর পর থেকেই এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রতিদিনই হাজারো দর্শকের সমাগমে খেলার মাঠে জমে ওঠে ভিন্ন এক আমেজ।

খেলা শুরুর আগে থেকেই মাঠে ভিড় জমাতে থাকেন আশপাশের গ্রাম থেকে আসা নারী-পুরুষ, কিশোর-তরুণসহ নানা বয়সী মানুষ। খেলার প্রতিটি মুহূর্তেই দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য, গোলের সুযোগ তৈরি ও প্রত্যুত্তরে পাল্টা আক্রমণে দর্শকদের উত্তেজনা আরও বেড়ে যায়।

স্থানীয় আয়োজকরা জানান, গ্রামবাসীর অংশগ্রহণ ও সহযোগিতায় এ টুর্নামেন্ট সফলভাবে এগিয়ে যাচ্ছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ঐক্য গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

এমন প্রাণবন্ত আয়োজনকে ঘিরে মোচাগড়া গ্রামজুড়ে আনন্দের এক উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। টুর্নামেন্টের শেষ পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে আরও বড় আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর