বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নালিতাবাড়ীতে ‘স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি’ শীর্ষক আলোচনা সভা

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুরে প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ‘স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার বাঘবেড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ তামাক বিরোধী জোট, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা ও ডাব্লিউবিডি ট্রাস্ট যৌথভাবে এ আয়োজন করে।

সভাপতিত্বে করেন সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাঘবেড় ইউনিয়ন পরিষদের প্রশাসক আনোয়ারুল কবির।

সভায় আরও উপস্থিত ছিলেন বাঘবেড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হযরত আলী, জয়তুন চ্যারিটি বিডির প্রোগ্রাম অফিসার আমানুল্লাহ আসিফ, ইউনিয়ন পরিষদের সদস্য, মহিলা সদস্য, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনায় তামাকের ক্ষতিকর দিক এবং তৃণমূল পর্যায়ে এর ব্যাপক প্রভাব তুলে ধরা হয়। পাশাপাশি তামাক দ্রব্য নিয়ন্ত্রণে স্থানীয় সরকারের পক্ষ থেকে বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাবনা তুলে ধরা হয়, যাতে দীর্ঘমেয়াদে একটি স্থায়ীত্বশীল তামাকমুক্ত সমাজ গঠন সম্ভব হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর