শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সাধারণ সম্পাদক পদে মো. রমজানের (সাইকেল) দৃঢ় প্রত্যয়

  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন (রেজি নং–১৭৯১)-এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৪ ঘিরে শ্রমিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছে নির্বাচনী হাওয়া। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক দুই বারের সফল সহ-সাধারণ সম্পাদক মো. রমজান (চালক), যিনি এবার সাইকেল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

নির্বাচনী প্রচারণায় শ্রমিকদের ঘরে ঘরে গিয়ে তিনি বলেন, “আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে শ্রমিকদের সেবা করার সুযোগ দিন।”

শ্রমিক অধিকার ও কল্যাণের বিষয়গুলো সামনে রেখে তিনি আরও বলেন, “আমি যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারি, তবে যে অধিকার থেকে শ্রমিকরা বঞ্চিত হয়েছে, তা ফিরিয়ে আনব। শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও জীবনমান উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

দীর্ঘদিনের সংগঠনী অভিজ্ঞতা এবং শ্রমিক স্বার্থ রক্ষায় ভূমিকা রাখায় প্রবীণ ও তরুণ শ্রমিকদের একটি বড় অংশ তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁদের বিশ্বাস, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলে রমজান শ্রমিক ইউনিয়নের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সক্ষম হবেন।

আগামী ২৯ ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিতব্য নির্বাচনে জয় পেয়ে শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মো. রমজান। সাধারণ শ্রমিকরা আশা করছেন, তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের অগ্রযাত্রা আরও গতিশীল হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর