বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ, সংসদে নতুন অধ্যায়

মোচাগড়ায় মরহুম ছমির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামে মরহুম ছমির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ও ব্যাপক উৎসবমুখর উল্লাস।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল—ভবানীপুর ফুটবল একাদশ ও মির্জাপুর ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে দুই দলই সমানতালে লড়াই করে ম্যাচটি জমে ওঠে চরম উত্তেজনায়। নির্ধারিত সময় শেষে কোনো দলই এগিয়ে যেতে না পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে।

ট্রাইব্রেকারে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভবানীপুর ফুটবল একাদশ ৫–৪ গোলে মির্জাপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ভবানীপুর ফুটবল একাদশকে ফ্রিজ এবং রানার্সআপ মির্জাপুর ফুটবল একাদশকে টেলিভিশন প্রদান করা হয়। আয়োজকদের চমৎকার ব্যবস্থাপনা ও খেলোয়াড়দের নৈপুণ্যে মরহুম ছমির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর