কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: মোশফিকুর রহমান আওলাদ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ শহর শাখার আমীর আ ম ম আব্দুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভুঁইয়া।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ শহর শাখার নায়েবে আমীর অধ্যাপক বদরুজ্জামান রুবেল, শহর সেক্রেটারি আ ন ম নয়িমসহ শহর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।