কিশোরগঞ্জ সদর প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান
বীর মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান রঞ্জনকে আন্তরিকভাবে বরণ করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার নেতৃবৃন্দ। এ সময় নেতারা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানিয়ে তাঁর সাহসিকতা, ত্যাগ ও মুক্তিযুদ্ধে অবদানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। মেজর আক্তারুজ্জামান রঞ্জনের মতো বীরদের অবদান নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিকতার পথে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।