বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গরু-মহিষ ও মাদকসহ চোরাচালানি পণ্য জব্দ

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি


কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ভারতীয় গবাদিপশু ও মাদকসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। গত ৭২ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ জোরদার করতে কুড়িগ্রামের বিভিন্ন পয়েন্টে গত তিন দিন ধরে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে সর্বমোট ২৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের অবৈধ ও নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ ও গরু, বিদেশি মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, চিনি, ফুচকা, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি সামগ্রী।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।

জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর