সংবাদ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী হালিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে একটি মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী।
সমাবেশে তিনি বক্তব্যে নারী সমাজের নৈতিক উন্নয়ন, সামাজিক দায়িত্ববোধ এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে মহিলাদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কর্মসূচি ও লক্ষ্য সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
সমাবেশে স্থানীয় জামায়াতের নারী নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মহিলা কর্মী উপস্থিত ছিলেন।