বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

কিশোরগঞ্জে ডিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ, ১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবসে আয়োজিত একটি অনুষ্ঠানে বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খানের পদত্যাগের দাবি উঠেছে। স্থানীয় শিক্ষার্থীরা এই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

অভিযোগ অনুযায়ী, জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে একজন মুক্তিযোদ্ধার বক্তব্যে শহীদ আবু সাঈদকে কটাক্ষ করা হয়। সেখানে উপস্থিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিষয়টি প্রতিহত না করায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “আমরা মুক্তিযুদ্ধের শহীদদের অপমান কোনোভাবেই মেনে নেব না। যারা শহীদদের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

শিক্ষার্থীরা দ্রুত ডিসিকে প্রত্যাহার এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসন কোনো মন্তব্য করেনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর