বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

পাকুন্দিয়ায় তারাবীর নামাজের সময় যুবককে কুপিয়ে আহত-

  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০২ বার দেখা হয়েছে

 

পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি – মোহাম্মদ মামুন সরকার

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাগাপাড়া এলাকায় তারাবীর নামাজ পড়তে যাওয়ার সময় এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহত যুবকের নাম মোঃ দিদার হোসেন (১৯)। তিনি বাগাপাড়া গ্রামের ছেনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাবীর নামাজ আদায়ের সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোঃ দিদার হোসেনকে ডেকে নিয়ে গিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।

প্রথমে আহত অবস্থায় তাকে পাকুন্দিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ভাগলপুর হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর