শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কিশোরগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল, জনদুর্ভোগ নিরসনের দাবি ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও র‍্যালি মে দিবসে শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির দাবি কিশোরগঞ্জের হোসেনপুরে মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত নালিকাবাড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত। কিশোরগঞ্জ মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: নিঃসন্তান দম্পতির কোলে তুলে দেওয়া হলো নবজাতক সার্টিফিকেট/মার্কশিট হারানোর বিজ্ঞপ্তি অসম্ভবকে সম্ভব করলেন নেত্রকোনার এসপি: ১৫ দিনেই ফিরল হারানো হাসি! ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিমের কোন তৈরির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

ঢাকা-শেরপুর মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা:১২ বছরের শিশু নিহত, ৪ জন আহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১২৫ বার দেখা হয়েছে

 

শেরপুরের নকলায় ঢাকা-শেরপুর মহাসড়কের কুর্শা বাইপাস মোড়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহত নাজিফ (১২) জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে। তিনি ময়মনসিংহ থেকে পরিবারের সঙ্গে জামালপুর যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় তাঁর মা সুমা আক্তার, দুই ভাইবোন নাহিদ ও নওশিন এবং অটোরিকশা চালক গুরুতর আহত হন।

আহতদের মধ্যে সুমা আক্তার ও নাহিদের অবস্থা
আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানিয়েছেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদান করা হচ্ছে। দুর্ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর