বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

দেশজুড়ে খাল-নদী পুনঃখনন কর্মসূচির সূচনা, বগুড়ায় উদ্বোধন করলেন তারেক রহমান

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার দেখা হয়েছে

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপি’র অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী ইউনিয়নের নশিপুর চৌকিরদহ খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় দেশের প্রাকৃতিক জলাধারগুলো পুনরুদ্ধার অত্যন্ত জরুরি। দীর্ঘদিন অবহেলায় ভরাট হয়ে যাওয়া খাল-নদীগুলো পুনঃখননের মাধ্যমে পানি ধারণক্ষমতা বৃদ্ধি পাবে এবং বন্যা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে খাল, নদী ও জলাধার পুনঃখনন করা হবে, যা পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর