বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

পশ্চিম বগাদিয়ায় নৃশংস হত্যাকাণ্ড: সুমন হত্যায় ক্ষোভ, বিচার দাবিতে উত্তাল এলাকাবাসী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৯২ বার দেখা হয়েছে

প্রতিবেদন:
কিশোরগঞ্জের পশ্চিম বগাদিয়া এলাকায় এক বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সুমন নামের এক ভদ্র, নামাজি ও পরহেজগার ব্যক্তি। তিনি এলাকার একজন কর্মঠ ও আদর্শ মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি বিরাজ করছে তীব্র ক্ষোভ ও আতঙ্ক।
স্থানীয়রা জানান, সুমন ছিলেন শান্ত স্বভাবের একজন মানুষ, যিনি সবসময় সমাজের ভালো কাজে নিজেকে সম্পৃক্ত রাখতেন। তার মতো একজন নিরীহ মানুষকে এভাবে হত্যা করায় এলাকাবাসী হতবাক ও শোকাহত।
এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, জমি দখলদারিত্ব, ইয়াবা ব্যবসা ও মাদক বিস্তারের মতো অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বেড়ে যাওয়ার ফলেই এমন নৃশংস ঘটনা ঘটছে।
এলাকাবাসীর মতে, এখনই সময় এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার। নিজেদের পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
তারা আরও বলেন, “আজ সুমন, কাল হয়তো আমি, আপনি বা আমাদের সন্তান—যদি আমরা এখনই সচেতন না হই এবং প্রতিরোধ গড়ে না তুলি।”
সুমনের আত্মার মাগফিরাত কামনা করে এলাকাবাসী মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন তিনি তাকে শহিদ হিসেবে কবুল করে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর