মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ শহরে নদীর পাড় দখল: প্রভাবশালীদের দৌরাত্ম্যে নীরব প্রশাসন চেয়ারম্যান পদপ্রার্থী মো.রুবাঈদ আহমাদের অঙ্গীকার। ইটনার হাওরে নির্জন ঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার জনমানুষের কথা তুলে ধরার নির্ভরযোগ্য কণ্ঠ: মোস্তাফিজুর রহমান নালিতাবাড়ীতে লাইসেন্স ছাড়াই হাসপাতাল পরিচালনা, প্রসূতি মৃত্যুর পর সিলগালা সকাল বেলা মকতবে ছেলে–মেয়েদের কোরআন পড়ানোর গুরুত্ব নালিতাবাড়ীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন, উপকৃত হচ্ছে হাজারো শিক্ষার্থী মুরাদনগরের কামাল্লা গ্রামে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদে বন্ধ জাঁকজমকপূর্ণ আয়োজনে কিশোরগঞ্জে সাংবাদিক সংস্থার অভিষেক কোম্পানীগঞ্জ-চট্টগ্রাম রুটে বাস ভাড়া বৃদ্ধি: ঈদের পর যাত্রীদের ক্ষোভ চরমে

নালিতাবাড়ীতে লাইসেন্স ছাড়াই হাসপাতাল পরিচালনা, প্রসূতি মৃত্যুর পর সিলগালা

  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে অনুমোদন ছাড়াই চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে সেখানে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে নালিতাবাড়ী শহরের উত্তর বাজার এলাকায় অবস্থিত ‘মায়ান জেনারেল হাসপাতাল’ নামের প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সেটি সিলগালা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ন আহমেদ নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


জানা যায়, কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই নির্লব হাসান মিন্টু নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে হাসপাতালটি পরিচালনা করে আসছিলেন। সেখানে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল, যা সম্পূর্ণ অবৈধ।
এরই মধ্যে গত শুক্রবার আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হলে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে স্থানান্তর করা হলেও শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর