সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার ইস্যুতে ক্ষোভ প্রকাশ রাশেদ প্রধানের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সতর্কবার্তা হাসনাত আবদুল্লাহর অতিরিক্ত টোল আদায়ে দুই হাটের ইজারাদারকে জরিমানা ঈদ আনন্দ ভাগাভাগি করতে ১ হাজার পরিবারে উপহার পৌঁছে দিলেন ফরহাদ হোসেন রৌমারীতে ট্রাকটরের সঙ্গে অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত পেশাগত দায়িত্ব শেষে ফেরার পথে হামলা, আহত সাংবাদিক ফরহাদ হোসেন রাজ হাসপাতালে ত্রিশালে দরিয়ারপুর ধরার খাল পুনঃখননের উদ্বোধন ঈদ উপলক্ষে লতিবাবাদে দরিদ্র পরিবারের মাঝে সরকারি সহায়তা চোখ-মুখ বেঁধে লুট: কটিয়াদীতে প্রবাসীর ভাইসহ আটক ২

রৌমারীতে ১৫৭ পিস ইয়াবাসহ দুলু মিয়া গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার দেখা হয়েছে

আকাশ খান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫৭ পিস ইয়াবাসহ মোঃ দুলু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল প্রায় ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর এলাকার চরপাড়া গ্রামের বাসিন্দা দুলু মিয়াকে খেওয়ার চর রাবার ব্রিজ সংলগ্ন মোঃ রূপ মিয়ার দোকান ঘরের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন থানার এসআই (নিরস্ত্র) মোঃ রাসেল, সঙ্গে ছিলেন সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর