রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

সংবিধান সংস্কার ও গণভোটের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রচার কর্মসূচি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচি থেকে ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখে দেওয়ার’ আহ্বানও জানানো হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর শহরের নগুয়া শেষ মোড় মসজিদের সামনে থেকে কর্মসূচি শুরু হয়ে নগুয়া বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা শাখার নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, রাজনৈতিক বিভাগের সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর ক্বারী মাওলানা নজরুল ইসলাম এবং শহর জামায়াতের সেক্রেটারি আ. ন. ম. নঈমসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত ‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর করে সংবিধান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
এ সময় দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর