রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:


কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত একাধিক অভিযানে আনুমানিক ৩৫ লাখ ৯৮ হাজার টাকার অবৈধ পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য, গবাদিপশু এবং বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করা হয়, যেগুলো অবৈধভাবে দেশের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা চলছিল।

সংস্থাটি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও যেকোনো ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর