শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ, সংহতি জানালেন আখতার হোসেন কিশোরগঞ্জ সদর ছাত্রলীগের ঝটিকা মিছিল:সদর থানার অভিযানে গ্রেপ্তার ৮ জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন ডিএনডি বাঁধ উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা মূল্যবৃদ্ধির প্রতিবাদে বায়তুল মোকাররমে জামায়াতের সমাবেশ ৪ জুন ঢাকায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান এমপি ইসলামী ব্যাংকে স্বচ্ছ নেতৃত্বের দাবিতে কিশোরগঞ্জে গ্রাহকদের মানববন্ধন কিশোরগঞ্জ পৌরসভায় বিনামূল্যে ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন শিশু রামিসার অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিক

সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিলামপট্টি-সাহাপাড়া এলাকার সড়ক সংস্কার এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিলামপট্টি-সাহাপাড়া মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকার নারী-পুরুষ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে দ্রুত সড়ক মেরামত ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী শামসুল আলম সওদাগর। বক্তব্য দেন আমিন আল মামুন, কার্তিক সাহা, নূর হোসেন, ফারুক সরকার ও শরাফত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বছরের পর বছর ধরে সড়কটি অবহেলিত অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

তারা আরও বলেন, জলাবদ্ধতার কারণে পরিবেশ দূষণ বাড়ছে এবং জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি সৃষ্টি হচ্ছে। তাই জনগণের দুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত সড়ক সংস্কার ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানান তারা।

কর্মসূচি শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর