বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুহানা নাসরিন। সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) যেবু নাহার শাম্মী, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন উপজেলার পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোরগঞ্জকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ লক্ষ্যে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

জেলা প্রশাসক সুহানা নাসরিন জেলার সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
সভা শেষে অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর