রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নালিতা বাড়িতে সাংবাদিকদের সাথে শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময়।

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ী মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, উপজেলা জামায়াতের শুরা সদস্য ও সাবেক পৌর আমীর দীন মোহাম্মদ মাষ্টার, পৌর আমীর মো: হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন প্রমুখ।

গোলাম কিবরিয়া ভিপি স্বনামধন্য দীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত টংগী ক্যাম্পাসের ভিপি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শেরপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ, ক্রীড়া, যুব, প্রচার মিডিয়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি শেরপুরের নকলা নালিতাবাড়ীকে বৈষম্যহীন, কল্যাণকর সংসদীয় আসন হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর