বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

হালুয়াঘাটে ১৫০ পিস ইয়াবাসহ নালিতাবাড়ীর শ্রমিকদল নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১১৭ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাটে ১৫০ পিস ইয়াবাসহ কামাল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শ্রমিকদলের সহসভাপতি বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় কামাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার কামাল হোসেনের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়। তার রাজনৈতিক পরিচয় ও গ্রেপ্তারের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর