শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে ১২ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তি আটক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জারইতলা ইউনিয়নের সাজনপুরের ১৩ সমাজের সমর্থনপ্রার্থী মামুন মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ!

জারইতলা ইউনিয়নের সাজনপুরের ১৩ সমাজের সমর্থনপ্রার্থী মামুন মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:মোঃ আল আমিন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর আঠারবাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুন মিয়ার এক নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (গতকাল) রাত সাড়ে আটটায় ৫ নম্বর ওয়ার্ডের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ১৩টি গ্রামের মানুষের অংশগ্রহণে আয়োজিত এই সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজসেবক, সাবেক জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জারইতলা সাজনপুর ১৩ সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ হবি মিয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সুবাহান মাস্টার।
১৩ গ্রামের পক্ষ থেকে সভায় বক্তব্য রাখেন— মোঃ খোকন মিয়া, সালাম মিয়া, আনোয়ার ডাক্তার, সমাজসেবক আসমত আলী, মোঃ রতন মিয়া, মোঃ আঙ্গুর, আনোয়ার, রমজান, রফিক, মোঃ সুলতান, পছন্দ আলী, সাহেদ আলী, আল ইসলাম, মোঃ ইসরাফিল, শামীম ও মোঃ আফজালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার মানুষের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুন মিয়ার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া ১৩ গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বিশ্বাস বজায় রাখার ওপরও তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুন মিয়া বলেন, “আমি ছাত্রদলের একজন ত্যাগী কর্মী হিসেবে গত ১৭ বছর দলের জন্য জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছি।” তিনি এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
উঠান বৈঠককে কেন্দ্র করে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগামী দিনে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সম্মিলিতভাবে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর