শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ রৌমারীতে ১২ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তি আটক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জারইতলা ইউনিয়নের সাজনপুরের ১৩ সমাজের সমর্থনপ্রার্থী মামুন মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক

কিশোরগঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ

  • আপডেট সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:মোঃ আল আমিন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন, কিশোরগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান সোহেল এবং সিভিল সার্জন, কিশোরগঞ্জ।
এ সময় শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ। বক্তারা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি, পারস্পরিক সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শিশুদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ দেশাত্মবোধক গান।
দিবসটির কর্মসূচির অংশ হিসেবে বিকেলে অনুষ্ঠিত হয় এক আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচ। এতে বীর মুক্তিযোদ্ধা, জেলার প্রবীণ খেলোয়াড়, সাংবাদিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। খেলাটি বিভিন্ন প্রজন্ম ও পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক মেলবন্ধনের এক সুন্দর উপলক্ষ হয়ে ওঠে।


খেলা শেষে জেলা প্রশাসক সোহানা নাসরিন ও জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান সোহেল অংশগ্রহণকারীদের হাতে স্মারক পুরস্কার তুলে দেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ঐক্য, সংহতি, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনা তুলে ধরা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর