মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে মারধরের হুমকি, আতঙ্কে ভুক্তভোগী সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ১৩ প্রার্থী ঘোষণা নালিতাবাড়ীতে সরকারি বই বিক্রির অভিযোগে এক অফিস সহায়ক গ্রেপ্তার দেশজুড়ে খাল-নদী পুনঃখনন কর্মসূচির সূচনা, বগুড়ায় উদ্বোধন করলেন তারেক রহমান হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য রমাদান উপলক্ষে আমপারা মুখস্থ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে দিঘীরপাড় সাহাপুরে জুলাই শহীদ কুদ্দুস মিয়ার পরিবারের পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে জেলা জাসাসের ৩য় মিলন মেলা-২০২৬: নেতাকর্মীদের মিলনমেলায় প্রাণচাঞ্চল্য ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান করে ১ ব্যক্তিকে আটক করা হয়।

  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২২ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।

২৪ জানুয়ারি ২০২৫ (শুক্রবার) নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান এর নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে বাতকুচি নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে হাতে নাতে ১ ব্যক্তিকে আটক করা হয়।

এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে-
√ ১ ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়;
√ ৮ টি ড্রেজার মেশিন অপসারণ করা হয়;
√ বালুর ৪ টি স্থাপনা/মাচা ধ্বংস করা হয়; এবং
√ অসংখ্য পাইপ ও অন্যান্য বালু উত্তোলন সরঞ্জামাদি অপসারণ করা হয়।

অভিযানে বন বিভাগের রেঞ্জ অফিসারসহ বন বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ, ব্যাটালিয়ন আনসার এবং এসিল্যান্ড অফিসের স্টাফবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অবৈধ বালুর বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া ৮টি ড্রেজার মেশিন পাইপ ও অন্যান্য বালু উত্তোলন সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং ৪ টি স্থাপনা/মাচা ধ্বংস করা হয় ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর