বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ২৫০তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ প্রেমঘটিত বিরোধে বন্ধুকে হত্যার অভিযোগ, শেরপুরে পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২ শিশু রামিসা হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ অসহায় মানুষের পাশে কাদির জঙ্গল ইউনিয়ন পরিষদ, চলছে ভিজিএফ চাল বিতরণ ভৈরবে ‘মাদক সম্রাট’ উমান মিয়া গ্রেফতার, ২০০ কারবারির নিয়ন্ত্রকের অভিযোগ জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছাতে কাজ চলছে : জামায়াত নেতৃবৃন্দ হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারকে সান্ত্বনা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নদী বাঁচাতে মাঠে তরুণরা, নরসুন্দায় কচুরিপানা অপসারণ শুরু ঈদুল আজহা উপলক্ষে জাফরাবাদ ইউনিয়নে সরকারের মানবিক সহায়তা বিতরণ হাওরাঞ্চলের নদী ভাঙন পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

অসহায় মানুষের পাশে কাদির জঙ্গল ইউনিয়ন পরিষদ, চলছে ভিজিএফ চাল বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ১নং কাদির জঙ্গল ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম চলছে।
২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইউনিয়নের ৫৫২৭টি কার্ডধারী পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে সকাল থেকেই উপকারভোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।


বিতরণ কার্যক্রম তদারকিতে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার রানা মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা আমির হামজা এবং ১নং কাদির জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ উদ্দিন আহমেদ কনক। তারা উপকারভোগীদের মাঝে সুশৃঙ্খলভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় এ ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকৃত অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে সহায়তা পৌঁছে দিতে কার্ড যাচাই-বাছাইয়ের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে।
চেয়ারম্যান আরিফ উদ্দিন আহমেদ কনক বলেন, “ঈদকে সামনে রেখে সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করছি।”
স্থানীয় উপকারভোগীরা জানান, ঈদের আগে এই সহায়তা পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই চাল তাদের পরিবারের জন্য স্বস্তি এনে দিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর