মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ, সংসদে নতুন অধ্যায় স্পীকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নকলায় এডিপি’র সহায়তায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, খামারিদের টিকা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নেত্রকোণায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন কিশোরগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কিশোরগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল, জনদুর্ভোগ নিরসনের দাবি

কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, উৎসাহ-উদ্দীপনা ও জনসম্পৃক্ততা। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্থানীয় পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আবু শামা।

দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি, সংগঠন ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে এলাকায় একটি সুপরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। বর্তমানে নালিতাবাড়ী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং কাকরকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি স্থানীয় ব্যবসা ও বাজার ব্যবস্থাপনাতেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। কাকরকান্দি বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে বাজারের শৃঙ্খলা, উন্নয়ন ও ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে আসন্ন নির্বাচনে একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন।

তার সমর্থকদের ভাষ্য, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন এবং এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই আমরা চাই তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে কাকরকান্দি ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করুন।

অন্যদিকে, স্থানীয় সচেতন মহলের অনেকেই মনে করছেন, আসন্ন এই নির্বাচনকে ঘিরে কাকরকান্দি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা হবে জমজমাট ও প্রতিযোগিতামূলক। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রার্থীদের প্রচারণা, জনসম্পৃক্ততা এবং ভোটারদের আগ্রহ।

এখন সবার দৃষ্টি—কে শেষ পর্যন্ত জনগণের আস্থা ও ভোটে বিজয়ী হয়ে কাকরকান্দি ইউনিয়নের নেতৃত্বে আসেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর