কুড়িগ্রাম, ০৪ মে ২০২৬ খ্রি.
আকাল খান , কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
সারা দেশে চলমান অস্ত্র ও মাদক উদ্ধার, জুয়া, অনলাইন জুয়া, ক্যাসিনো বিরোধী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে মোট ২০ জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
গত ০৩ মে রাত হতে চলমান এই অভিযানে কুড়িগ্রাম জেলার রাজারহাটে ১৭ পিস টাপেন্ডাল ট্যাবলের, ৫০ গ্রাম গাঁজা ও ০২ পিস ইয়াবাসহ মোট ০৩ জন, সদর থানায় ১.৩০ গ্রাম হেরোইনসহ মোট ০৭ জন, ফুলবাড়ীতে ১৫ পিস টাপেন্ডাল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ০১ জন, উলিপুরে ১২ পিস ইয়াবাসহ ০১ জন, ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ০৪ জন, রাজিবপুরে ৩০ পিস ইয়াবাসহ ০১ জন, রৌমারীতে ১৪ পিস ইয়াবাসহ ০১ জন। সর্বমোট ১১৭ পিস ইয়াবা ৩২ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট ১.৩০ গ্রাম হেরোইন ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধারসহ সর্বমোট ১৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানা সমূহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ০৯ টি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও রাজারহাটে জুয়া খেলার সময় ০২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বলেন, কুড়িগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের নির্দেশে কুড়িগ্রাম জেলায় মাদক-জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় মাদক ও জুয়াসহ ২০ জন কে গ্রেফতার করা হয়েছে। কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে কুড়িগ্রাম জেলা পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।