শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ, সংসদে নতুন অধ্যায়

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

প্রতিবেদন:
রাজধানীর জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) রাতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ৪৯ জন নারী সংসদ সদস্য শপথ নেন।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উপস্থিতিতে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

প্রকাশিত গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনগুলো দলীয় অনুপাতে বণ্টন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

শপথ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল

জামায়াত জোট থেকে নির্বাচিত নারী সংসদ সদস্যরা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।

অন্যদিকে, বাংলাদেশ নির্বাচন কমিশন নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করলেও গেজেট প্রকাশ না হওয়ায় তার শপথগ্রহণ এখনও সম্পন্ন হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর