সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

স্পীকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৪২ বার দেখা হয়েছে

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি। আজ স্পীকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্পীকার বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করার মাধ্যমে ভবিষ্যতের যৌথ অগ্রযাত্রা ত্বরান্বিত করা সম্ভব। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আলজেরিয়ার সমর্থন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করেছে।

স্পীকার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দীর্ঘ সময় পর অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছে।

এদিকে আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনকে আলজেরিয়ার সরকার ও জনগণ ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে।

বৈঠকে ক্রীড়া, কারিগরি সহযোগিতা, জাহাজ নির্মাণ শিল্প, তৈরি পোশাক রপ্তানি, শিক্ষা ও জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়। এছাড়া সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন স্পীকার।

সাক্ষাৎকালে আলজেরিয়ার দূতাবাসের প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর