বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারকে সান্ত্বনা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নদী বাঁচাতে মাঠে তরুণরা, নরসুন্দায় কচুরিপানা অপসারণ শুরু ঈদুল আজহা উপলক্ষে জাফরাবাদ ইউনিয়নে সরকারের মানবিক সহায়তা বিতরণ হাওরাঞ্চলের নদী ভাঙন পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার জমি দখলকে কেন্দ্র করে শ্রীবরদীতে ভয়াবহ সংঘর্ষ, নিহত১ আহত ১৫ মাদক ও অপরাধ দমনে কিশোরগঞ্জে পুলিশের ব্যাপক অভিযান, আটক ৯০ কটিয়াদীতে ব্যবসা প্রতিষ্ঠানে মিলল ব্যবসায়ীর গলিত মরদেহ বাংলাদেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন নালিতাবাড়ীতে টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত বিল্লাল গ্রেফতার

ঈদুল আজহা উপলক্ষে জাফরাবাদ ইউনিয়নে সরকারের মানবিক সহায়তা বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ১০নং জাফরাবাদ ইউনিয়নে দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
২০২৫-২০২৬ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত এ কর্মসূচিতে ইউনিয়নের ২ হাজার ৩৮৭টি কার্ডধারী পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। প্রথম ধাপে ইউনিয়নের সকল ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
জাফরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মোঃ সায়েম, ট্যাগ অফিসার খাইরুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চাল নিতে আসা উপকারভোগীরা জানান, ঈদের আগে সরকারের এ সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বিনামূল্যে চাল পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।
এ বিষয়ে চেয়ারম্যান আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও সুষ্ঠুভাবে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। ঈদের আনন্দ যাতে সমাজের অসহায় মানুষও উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
ট্যাগ অফিসার খাইরুল ইসলাম বলেন, বিতরণ কার্যক্রমে যাতে কোনো অনিয়ম না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর