বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার।
জানা যায়, মালয়েশিয়ার Prince Court Medical Centre হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।