মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি দখলকে কেন্দ্র করে শ্রীবরদীতে ভয়াবহ সংঘর্ষ, নিহত১ আহত ১৫ মাদক ও অপরাধ দমনে কিশোরগঞ্জে পুলিশের ব্যাপক অভিযান, আটক ৯০ কটিয়াদীতে ব্যবসা প্রতিষ্ঠানে মিলল ব্যবসায়ীর গলিত মরদেহ বাংলাদেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন নালিতাবাড়ীতে টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত বিল্লাল গ্রেফতার সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, গণতন্ত্র ও অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নালিতাবাড়ী-হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৩৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার কোদাল হাতে মাঠে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাউফলে খাল পুনঃখনন কাজের উদ্বোধন নালিতাবাড়ীতে স্কুল শিক্ষার্থীর সাইকেল চুরি, কয়েক ঘণ্টার মধ্যেই চোর আটক কিশোরগঞ্জে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, প্রধান শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা

জমি দখলকে কেন্দ্র করে শ্রীবরদীতে ভয়াবহ সংঘর্ষ, নিহত১ আহত ১৫

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম মাদারপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন মাহালম (৪৫), শরিফ (১৮), শামিম (২৮), নজরুল (১৮), আজিরন (৮০), হাজেরা বেগমসহ আরও অনেকে। গুরুতর আহত পাঁচজনকে শেরপুর জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাদারপুর গ্রামের ইউপি সদস্য নুরুল আমিনের সঙ্গে আশরাফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১৬ মে রাতে নুরুল আমিন ও তার সমর্থকদের বিরুদ্ধে আশরাফুলের বাড়িতে হামলা, মারধর এবং একটি ভ্যানগাড়ি ও বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
এর ধারাবাহিকতায় সোমবার সকালে উভয়পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন আশরাফুল ইসলামসহ বেশ কয়েকজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এদিকে আশরাফুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা নুরুল আমিন মেম্বারের বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোফাজ্জল হোসেন বিদ্যুৎ জানান, সংঘর্ষের ঘটনায় আহত বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঞা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর