রবিবার, ১৭ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোদাল হাতে মাঠে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাউফলে খাল পুনঃখনন কাজের উদ্বোধন নালিতাবাড়ীতে স্কুল শিক্ষার্থীর সাইকেল চুরি, কয়েক ঘণ্টার মধ্যেই চোর আটক কিশোরগঞ্জে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, প্রধান শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা কিশোরগঞ্জে ট্রাফিক আইনে কঠোর অভিযান, মাঠে পুলিশ সুপার নিজেই নালিতাবাড়ীর তীব্র যানজটে আটকে ভ্যানগাড়িতেই প্রাণ গেল শ্বাসকষ্টের রোগীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৫ বইয়ের মোড়ক উন্মোচন কুড়িগ্রামে বিদ্যালয়ের বারান্দা থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ২ ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে ময়মনসিংহে হাফেজে কুরআন সংবর্ধনা আন্তর্জাতিক নার্স দিবসে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা নবযোগদানকারী ইউএনও মো. আব্দুল মালেকের সঙ্গে নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

কোদাল হাতে মাঠে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাউফলে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

পটুয়াখালীর বাউফলে ব্যতিক্রমধর্মী এক উন্নয়ন কার্যক্রমের সূচনা হয়েছে। আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে সরাসরি মাঠে নেমে কোদাল হাতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার আদাবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্মী ভাষা খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনকালে এমপির এমন সরাসরি অংশগ্রহণ স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রশংসার জন্ম দেয়।

প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষিজমিতে পানির প্রবাহ নিশ্চিত হবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা। একইসঙ্গে খালের নাব্যতা ফিরে আসায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “খাল, বিল ও নদীঘেরা বাউফলকে আরও সমৃদ্ধ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে সম্মিলিত উদ্যোগই পারে এ অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে।”

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতিত্ব করেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি নিজে মাঠে নেমে কাজের উদ্বোধন করায় সাধারণ মানুষের মাঝেও উন্নয়ন কাজে অংশগ্রহণের আগ্রহ বেড়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর