বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বিদ্যালয়ের বারান্দা থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ২ ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে ময়মনসিংহে হাফেজে কুরআন সংবর্ধনা আন্তর্জাতিক নার্স দিবসে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা নবযোগদানকারী ইউএনও মো. আব্দুল মালেকের সঙ্গে নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা জুলাই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে স্বৈরাচারবিরোধী সংগ্রামে অনুপ্রাণিত করবে: স্পীকার শহীদ মতিউর রহমান নিজামীর শাহাদাতবার্ষিকী উপলক্ষে পাবনায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল নকলায় ভূসির বস্তার আড়ালে বিদেশি মদ পাচার, আটক ৩ কৃষকের ঘামঝরা পরিশ্রম অনুভব করতে ধান কাটলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নালিতাবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন কিশোরগঞ্জে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

কুড়িগ্রামে বিদ্যালয়ের বারান্দা থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ২

  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

আকাশ খান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে রৌমারী উপজেলার যাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের বারান্দায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৯ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রবিউল ইসলাম (৩০), পিতা: মৃত আইজুদ্দিন এবং মোঃ শাহজাহান মন্ডল (৩১), পিতা: মোঃ গাজিবর রহমান মন্ডল। তারা উভয়েই উপজেলার ধনারচর নতুন গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় এসআই মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং মামলাটি রেকর্ডভুক্ত হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর