মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ মতিউর রহমান নিজামীর শাহাদাতবার্ষিকী উপলক্ষে পাবনায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল নকলায় ভূসির বস্তার আড়ালে বিদেশি মদ পাচার, আটক ৩ কৃষকের ঘামঝরা পরিশ্রম অনুভব করতে ধান কাটলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নালিতাবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন কিশোরগঞ্জে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন কৃষকের ধান সংগ্রহে কটিয়াদীতে সরকারি কার্যক্রম উদ্বোধন কুড়িগ্রামে খাল পুনঃখনন উদ্বোধন, কৃষি ও নদীভাঙন রোধে আশাবাদ মন্ত্রীর এনসিপির প্রথম ধাপে ১০০ চেয়ারম্যান-মেয়র প্রার্থীর নাম ঘোষণা কটিয়াদীতে ৪৩ মেধাবী শিক্ষার্থী পেল সম্মাননা ও ক্রেস্ট ভক্তদের ভিড়ে মুখর কিশোরগঞ্জ, উদ্বোধন হলো আলিশান রেস্টুরেন্ট

কিশোরগঞ্জে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলায় ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার কাচারী বাজার এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মিস সোহানা নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন (DDLG) উপ-সচিব জেবুনাহার শাম্মী, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ, টেক অফিসার মোজ্জামেল হক, টিসিবির প্রতিনিধি, সাংবাদিক কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হচ্ছে। টিসিবির নির্ধারিত মূল্যে প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা এবং প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকায় বিক্রি করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভোগান্তি কমাতে সরকার ভর্তুকিমূল্যে পণ্য সরবরাহ করছে। এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রির খবরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে লাইনে দাঁড়ান। অনেকেই সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর