সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

নকলায় ভূসির বস্তার আড়ালে বিদেশি মদ পাচার, আটক ৩

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৫ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় ভূসির বস্তার আড়ালে বিদেশি মদ পাচারের সময় ১০৮ বোতল মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় মদ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
সোমবার (১১ মে) উপজেলার গড়েরগাঁও মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটি আটক করে পুলিশ। পরে গাড়িতে থাকা ভূসির বস্তাগুলো তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ১০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মদের মধ্যে রয়েছে— ম্যাজিক মোমেন্টের ২৪ বোতল, ম্যাজিক হোয়াইটের ২৪ বোতল, আইকনিক হোয়াইটের ২৪ বোতল এবং রয়েল স্ট্যাগের ৩৬ বোতল।

আটক ব্যক্তিরা হলেন— শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. রুহুল আমিন (৩৭), ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া পাথর অফিস এলাকার আবেদ আলীর ছেলে মো. নুর মোহাম্মদ (২৮) এবং শ্রীবরদী উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাহ হোসেনের ছেলে মো. শফিকুল ইসলাম (১৯)।
পুলিশ জানায়, ভূসির বস্তার আড়ালে অভিনব কৌশলে মদের চালান পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর