শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ১৮ লাখ টাকার চুক্তিতে ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের “আগামীর উত্তর : সম্ভাবনার প্রজন্ম” প্রীতি সমাবেশ অনুষ্ঠিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলা: নিহত কিশোরগঞ্জের তরুণ রিয়াদ নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত মাহিন্দ্র চালক কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত দলমত নির্বিশেষে সবার দোয়া চাইলেন কবির উদ্দিন ভূঁইয়া হালুয়াঘাটে ধান মাড়াইয়ের সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট, আহত ৩ ফুলেল শুভেচ্ছায় শেরপুরে বরণ করে নেওয়া হলো সংরক্ষিত আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে নালিতাবাড়ীতে শিশুকন্যা হত্যাকাণ্ডে মরদেহ উদ্ধার, অভিযুক্ত পলাতক ও ৩ জন আটক শেরপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলা: নিহত কিশোরগঞ্জের তরুণ রিয়াদ

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

রাশিয়ায় ড্রোন হামলায় কিশোরগঞ্জ জেলার জাফরাবাদ মাঝিরকোনা গ্রামের বাসিন্দা রিয়াদ রশিদ (২৬) নিহত হয়েছেন। তিনি জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদের একমাত্র ছেলে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৯ মাস আগে পরিবারের আর্থিক সংকট দূর করতে জীবিকার সন্ধানে রাশিয়ায় পাড়ি জমান রিয়াদ। সেখানে বিভিন্ন পেশায় কাজ করার পর সম্প্রতি তিনি রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতে যোগ দেওয়ার মাত্র এক মাস সাত দিনের মাথায় তার মৃত্যু হলো।
গত ২ মে ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানানো হয়। একই ঘটনায় আরও তিন বাংলাদেশি নিহত হয়েছেন বলেও জানা গেছে, তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রিয়াদের মৃত্যুসংবাদ দেশে পৌঁছানোর পর থেকেই গ্রামে শোকের মাতম শুরু হয়। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা ও দুই বোন দিশেহারা হয়ে পড়েছেন। সংসারের হাল ধরার স্বপ্ন নিয়েই বিদেশে পাড়ি দেওয়া এই তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের আবহ।
স্থানীয়রা জানান, রিয়াদ ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও পরিশ্রমী ছিলেন। পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার ইচ্ছাই তাকে বিদেশমুখী করেছিল। তার মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম গভীর শোক প্রকাশ করে বলেন, “রিয়াদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। নিহতের পরিবারের পাশে দাঁড়ানো এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
পরিবার ও এলাকাবাসী সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত রিয়াদের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারকে শেষ বিদায় জানানোর সুযোগ করে দেওয়া হোক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর