বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নারায়ণগনঞ্জ বন্দরে ১১টি দেশীয় অস্ত্রসহ ২৯ মামলার আসামী ডাকাত মামুন সহ ২ সহযোগী গ্রেপ্তার নালিতাবাড়ীতে ওয়াজ মাহফিলের লিফলেটে নাম না থাকায় মসজিদ কমিটির সম্পাদককে থাপ্পড় স্বীকার করলেন ইউপি সদস্য ‎ মানুষের দ্বারে দ্বারে খালেদ হাসান জুম্মন, ইসলামিক মূল্যবোধে ইউনিয়ন পরিচালনার প্রত্যয় জনসভায় প্রতিশ্রুতি, এবার ওয়ার্ডে ওয়ার্ডে পরামর্শ বক্স নিয়ে হাজির কামরুল ইসলাম!

দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের “আগামীর উত্তর : সম্ভাবনার প্রজন্ম” প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৫৪ বার দেখা হয়েছে

স্থানীয় প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে “আগামীর উত্তর : সম্ভাবনার প্রজন্ম” শীর্ষক দিনব্যাপী প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম এবং কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ নির্মাণে সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও ইতিবাচক চিন্তাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময় ও বিভিন্ন প্রেরণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর