রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ডিপ্লোমা ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।

ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে স্থাপিত হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য, দিকনির্দেশনা ও বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়। দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র খুঁজে পেতে সহায়তা করাসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে পাশে দাঁড়ান ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর