শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দলমত নির্বিশেষে সবার দোয়া চাইলেন কবির উদ্দিন ভূঁইয়া হালুয়াঘাটে ধান মাড়াইয়ের সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট, আহত ৩ ফুলেল শুভেচ্ছায় শেরপুরে বরণ করে নেওয়া হলো সংরক্ষিত আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে নালিতাবাড়ীতে শিশুকন্যা হত্যাকাণ্ডে মরদেহ উদ্ধার, অভিযুক্ত পলাতক ও ৩ জন আটক শেরপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রায়ত দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কিশোরগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত যুবদলের নেতৃত্বে মাসুদ সুমনকে চান কিশোরগঞ্জের নেতাকর্মীরা ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ

ফুলেল শুভেচ্ছায় শেরপুরে বরণ করে নেওয়া হলো সংরক্ষিত আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

নালিতা বাড়ী শেরপুরে প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে শেরপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করে। বিভিন্ন স্লোগান ও শুভেচ্ছাবার্তায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
নেতাকর্মীরা বলেন, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সংসদ সদস্য নির্বাচিত হওয়া শেরপুরবাসীর জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তিনি জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবেন।
এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর