শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ১৮ লাখ টাকার চুক্তিতে ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের “আগামীর উত্তর : সম্ভাবনার প্রজন্ম” প্রীতি সমাবেশ অনুষ্ঠিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলা: নিহত কিশোরগঞ্জের তরুণ রিয়াদ নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত মাহিন্দ্র চালক কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত দলমত নির্বিশেষে সবার দোয়া চাইলেন কবির উদ্দিন ভূঁইয়া হালুয়াঘাটে ধান মাড়াইয়ের সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট, আহত ৩ ফুলেল শুভেচ্ছায় শেরপুরে বরণ করে নেওয়া হলো সংরক্ষিত আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে নালিতাবাড়ীতে শিশুকন্যা হত্যাকাণ্ডে মরদেহ উদ্ধার, অভিযুক্ত পলাতক ও ৩ জন আটক শেরপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার

কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে দুই বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর-পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি মুরসালিন (২২)। তিনি ধজনগরের বাতেনবাড়ি গ্রামের খেবজু মিয়ার ছেলে এবং স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় সীমান্তসংলগ্ন এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা জানতে পারেন, বিএসএফের ছররা গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য মেলেনি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সীমান্তবর্তী এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। নিহত মুরসালিনের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, সীমান্তে বারবার প্রাণহানির ঘটনা উদ্বেগজনক এবং এ ধরনের ঘটনার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এদিকে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।

সচেতন মহলের মতে, সীমান্তে অনাকাঙ্ক্ষিত প্রাণহানি রোধে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আরও সমন্বিত ও মানবিক উদ্যোগ গ্রহণ জরুরি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর