শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

আবাসিক হোটেলে পুলিশের হানা, ৩১ তরুণ-তরুণী আটক

  • আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ বার দেখা হয়েছে

ময়মনসিংহে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৩ নারীসহ ৩১ জনকে আটক করেছে ডিবি পুলিশ।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নগরীর আমির হোটেল, খান হোটেল, আশা হোটেল, খাজা হোটেল, হাফেজিয়া হোটেল, রূপমহল, শরীফ ও মর্ডান হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওইদিন রাতে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নগরীর বিভিন্ন রিসোর্ট যেমন সিলভার ক্যাসেল এবং চরপাড়া ও বাইপাস এলাকার বিভিন্ন হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে, এমন অনেক অভিযোগ আছে। এ ব্যাপারে এসব হোটেল ও রিসোর্টের মালিকদের সতর্ক করা হচ্ছে। তারপরও যদি এসব কার্যকলাপ চলে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আটকদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর