রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা, নালিতাবাড়ীতে দুই যুবকের কারাদণ্ড

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৭৮ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

নালিতাবাড়ীতে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়ায় মোকছেদুল ইসলাম বাবু ও পরান নামে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার গেরাপঁচা গ্রামের দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়িতে ইয়াবা বেচাকেনা ও সেবন চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালানো হয়। অভিযানের সময় ইয়াবা সেবনরত অবস্থায় শহরের আড়াইআনী বাজার এলাকার মোকছেদুল ইসলাম বাবু (৩০) ও হালুয়াঘাট উপজেলার জয়মঙ্গল গ্রামের পরান (২৫)-কে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর