শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

ইলেকট্রিক ফাঁদে শট খেয়ে বক শিকারীর মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৪৬ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী (প্রতিনিধি) শেরপুর।

শেরপুরের নালিতাবাড়ীতে বক শিকার করতে আসা আমির উদ্দিন (৩৫) নামে এক বক শিকারীর মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার ০৫ নভেম্বর উপজেলার মরিচপুরান ইউনিয়নের দক্ষিণ কোন্নগর এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমির উদ্দিন নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের খারজান এলাকার বরকত আলীর ছেলে।

এলাকা বাসির সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলে দক্ষিণ কোন্নগর আলহাজ্ব ফরহাদ আলীর আমন ধান খেত থেকে আমির উদ্দিনের লাশ উদ্ধার করে নালিতাবাড়ী থানা পুলিশ। ফসল রক্ষা করার জন্য ইঁদুর মারতে আমন ধানের আইলে ইলেকট্রিক ফাঁদ ব্যবহার করা হয়, আর সেই ফাঁদে শট খেয়ে মারা যায় বক শিকার করতে আসা আমির উদ্দিন।

এর আগে ০৩ নভেম্বর রোববার বক শিকারের উদ্দেশ্য বেড় হলেও এর মাঝে বাড়ি ফিরেনি আমির। আমির উদ্দিন খুব অসহায়। তার পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছানোয়ার হোসেন বলেন পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বুধবার সকালে ময়না তদন্তের জন্য লাশ শেরপুর জেলা মর্গে পাঠানো হবে । এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর