বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

কাঁচা বাজারে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য: মধ্যবিত্তের কষ্টে নতুন মাত্রা

  • আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৪৮ বার দেখা হয়েছে

আকাশ খান (জেলা প্রতিনিধি)

কুড়িগ্রাম সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলার কাঁচা বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ বাজারে গিয়ে দেখা যায়, সবজি থেকে শুরু করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। এতে করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলো ক্রমাগতভাবে তাদের দৈনন্দিন জীবনযাপনে অসুবিধার সম্মুখীন হচ্ছে।

১০ই নভেম্বর ২০২৪ রোজ শনিবার রৌমারি বাজার পরিদর্শন করার সময় এ কথাগুলো উঠে আসে, ক্রেতাদের সাথে বিক্রেতাদের একটি ব্যস্ত ভিড়। বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসেছেন বিক্রেতারা, যেখানে লাউ ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, মুলা ৪০ টাকা, ফুলকপি ৯০ টাকা ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। কিন্তু উচ্চ মূল্যের কারণে ক্রেতাদের মধ্যে একটি দ্বিধা দেখা যাচ্ছে। এ বিষয়ে বাজারে আসা এক ক্রেতা জানান, “প্রতিদিন দ্রব্যমূল্য এভাবে বাড়লে সংসার চালানোই মুশকিল হয়ে পড়বে।”

কুড়িগ্রাম জেলার মানুষের এ ধরনের অভিযোগ এবং হতাশা যেন প্রশাসনের নজরে আসে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়, এই প্রত্যাশা সকলের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর