বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

কিশোরগঞ্জে গরু চুরির চেষ্টা ভেস্তে গেল — বিন্নাটি ইউনিয়নে গাড়ি ও গরু জব্দ

  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩০ বার দেখা হয়েছে

জেলা: কিশোরগঞ্জ | উপজেলা: কিশোরগঞ্জ সদর | ইউনিয়ন: বিন্নাটি

আজ ভোর ৪:৪৫ মিনিটে কিশোরগঞ্জ শহরের জেলখানা মোড় এলাকায় একটি ফোন কলের ভিত্তিতে গরু চুরির সন্দেহে স্থানীয়রা দ্রুত রাস্তা অবরোধ করে একটি গরুবাহী গাড়ি আটকে দেয়। পরিস্থিতি টের পেয়ে চোরের দল গাড়ি ও গরু ফেলে পাশের ইটভাটার ভেতর দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে গাড়ি ও গরুগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, চোরদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিন্নাটি ইউনিয়নসহ আশেপাশের এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে স্থানীয়দের সচেতনতা ও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে এই চুরির চেষ্টা ব্যর্থ হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর