বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

কিশোরগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন, পাঁচ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা

  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫৫ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ, ৩১ মে ২০২৫:
বাংলাদেশ জামাতে ইসলামী আজ কিশোরগঞ্জে এক বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করে। জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক এ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, “দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগে অবশ্যই গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কার করতে হবে।” বক্তারা জোর দিয়ে বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতেই জামায়াতে ইসলামী জনগণের পাশে রয়েছে।

এ সম্মেলনে কিশোরগঞ্জ জেলার পাঁচটি আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন:

অধ্যাপক রমজান আলী

অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া

কর্নেল (অব.) ডা. জেহাদ খান

অ্যাডভোকেট শেখ মো. রুকুন রেজা

শফিকুল ইসলাম মোড়ল

মাওলানা কবির হোসেন

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সম্মেলন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, স্থিতিশীলতা ও ইসলামী মূল্যবোধের বিকাশ কামনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর